Thursday, April 2, 2026

El Dorado

            Tne city of gold:El Dorado

El Dorado হলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত এক পৌরাণিক সোনার শহর,El Dorado আসলে শহর ছিল না, একজন মানুষ ছিল শুরুর দিকে El Dorado বললে একজন রাজাকে বোঝানো হতো, এবং তাকে "The Golden One"বলা হত, এই শহরের রাজা এতটাই ধনী ছিল যে তিনি প্রতিদিন বা কোন অনুষ্ঠানে পা থেকে মাথা পর্যন্ত সোনার ধুলোয় নিজেকে ঢেকে রাখতেন, তারপর পবিত্র হ্রদে "Lake Guatavita' গিয়ে ডুব দিয়ে ধুয়ে ফেলতেন, পরে ইউরোপীয়রা ভুল বুঝে এটাকে সোনার শহর ভাবতে শুরু কর।

Lake Guatavita


উৎপত্তি:-El Dorado আসলে কোনও নির্দিষ্ট দিনে আবিষ্কার করা হয় নি,কারন এটি বাস্তবে কোনো শহর ছিল না বরং একটি কিংবদন্তি ছিল, তবে এটি প্রথম প্রচলিত হয় যখন প্যানিশ অভিজাতীরা ১৬শ শতকে দক্ষিন আমেরিকায় যায়।

কুন্ডিবোয়াকান মালভূমিতে অবস্থিত 'Lake Guatavita' যা মুইস্কা জাতির স্বর্ণ অনুষ্ঠানে 'El Dorado' এর কিংবদন্তিকে অনুপ্রাণিত করেছিল, মুইস্কারা দক্ষ স্বর্ণকার ছিলেন,তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানে সোনার জিনিসপত্র ব্যবহার করত, এবং প্রতিবেশী উপজাতিদের সাথে মিলে বাণিজ্যের জন্য অলংকার তৈরি করত, ১৫৩৭ ইউরোপীয় বসতি স্থাপকেরা স্পেনের নামে মুইস্কা অঞ্চল জয় করেন, এবং তাদের প্রাসাদ ও মন্দির থেকে প্রচুর পরিমাণে সোনা ও ধন সম্পদ লুট করে নিয়ে যায়। 

পরবর্তীকালে 'Lake Guatavita' তে সোনার খোঁজে অনুসন্ধান শুরু করা হয় এবং সোনার অনেক জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু 'Lake Guatavita' ভেতরে এখনো পুরোপুরি খোঁজ করা হয়নি।



              'Lake Guatavita' কে পৌরাণিক শহর বলা হলেও সত্যিই এখান থেকে সোনা পাওয়া গেছে, স্প্যানিশরা এক সময় হ্রদে ড্রেন করে সোনা বের করার চেষ্টা করে, কিন্তু তারা সফল হয়নি।

"El Dorado"আজও মানুষের মনে বেঁচে আছে এটা এখন-১.সিনেমা ২.বই ৩.গেম্স ৪.আ্যডভেনঞ্চার গল্প, এখন সব জায়গায় জনপ্রিয়।


No comments:

Post a Comment