Kalapani jail
কালাপানি ::সমুদ্রের ওপারে নির্বাসনের অন্ধকার ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে, যেগুলো শুধু ইতিহাস নয় মানব সহ্যশক্তির সীমার পরীক্ষা।যেমন “কালাপানি” সেইরকমই এক অধ্যায়।একটি শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে ভয়, যন্ত্রণা, বিচ্ছিন্নতা আর অদম্য সাহসের গল্প।“কালাপানি”শব্দটির আক্ষরিক অর্থ ‘কালো জল’। কিন্তু ব্রিটিশ শাসনামলে এই শব্দের অর্থ ছিল আরও গভীর। এটি ছিল এমন এক শাস্তি, যা মানুষকে শুধু কারাগারে বন্দি করত না, বরং তাকে তার দেশ, সমাজ, পরিবার সবকিছু থেকে ছিন্ন করে দিত। এই শাস্তির গন্তব্য ছিল বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত দূরবর্তী দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।আজকের দিনে এটি একটি পর্যটনকেন্দ্র হলেও, একসময় এটি ছিল মৃত্যুর থেকেও ভয়ংকর এক নির্বাসনভূমি। বিদ্রোহ থেকে দমননীতি ১৮৫৭ সালে যখন সিপাহী বিদ্রোহ ঘটে, তখন ব্রিটিশ শাসকরা প্রথমবার উপলব্ধি করে যে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা কতটা প্রবল।এই বিদ্রোহ দমন করার পর তারা সিদ্ধান্ত নেয় বিদ্রোহীদের শুধু শাস্তি দিলেই হবে না, তাদের এমনভা...