Tuesday, April 7, 2026

Nalanda Vishwavidyalaya

নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু অজানা তথ্য আপনারা কি এগুলি জানেন? 

নালন্দা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এটি ছিল প্রাচীন ভারতের জ্ঞান নগরী, যেখানে জ্ঞান, দর্শন ও সংস্কৃত মিলেমিশে এক অসাধারণ সভ্যতা তৈরি করেছিল। 








সাধারণত ৫ম-১২শ শতাব্দীতে এর সূচনা হয়। যা প্রতিষ্ঠা করেছিল গুপ্ত সম্রাট কুমার গুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয়কে বলা হতো বিশ্বের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। এখানে প্রায় ১০০০০ ছাত্র এবং ১৫০০ থেকে ২০০০ শিক্ষক একসাথে থাকতো, আজকের হোস্টেল সিস্টেমের মতো,তখনই এখানে পূর্ণ আবাসিক শিক্ষা ব্যবস্থা ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসত, যেমন-China, Japan ,Tibet আরো অনেক দেশ থেকে। বিশেষ করে xuanzang ও হিউয়েন সাঙ এখানে বহু বছর পড়াশোনা করেন, এবং এখানের সম্পর্কে তারা তাদের বইগুলোতে লিখেন। এই লেখার মাধ্যমে আমরা নালন্দার বিস্তারিত তথ্য পাই। 


এখনকার দিনের মতন তখনো সেখানে লাইব্রেরীর ব্যবস্থা ছিল। তবে তখন এর নাম ছিল ধর্ম গঞ্জ, এটি তিনটে বিশাল ভবনে ভাগ ছিল,বলা হয় এখানে এত পরিমানে বইছিল যে যখন আক্রমণে আগুন লাগে তখন মাসের পর মাছ ধরে এই বইগুলি পুড়েছিল।
 
          এরপর নেমে আসে এক অন্ধকার অধ্যায় ১২০০ সালের দিকে Bakhtiyan khilji আক্রমণ করে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করে দেয়। এখানে গ্রন্থাগারে আগুন লাগিয়ে দেয়, তবে বলা হয় যে তিনি ভেবেছিলেন এটি সাময়িক ঘাঁটি কিন্তু তিনি পরে জানতে পারেন এটি ছিল একটি বিশ্বমানের জ্ঞান প্রধান কেন্দ্র। 
   
            এবার আপনাদেরকে দেবো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু অজানা তথ্য -
১) এখানে ভর্তি হওয়া খুব একটা সহজ ছিল না বড়ই কঠিন ছিল। এখানে ভর্তির আগে মৌখিক পরীক্ষা দিতে হতো যা এখনকার দিনে 'ইন্টারভিউ 'নাম পরিচিত।
২) এখানে শুধু বৌদ্ধ ধর্ম পড়ানো হতো না, এখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান,দর্শন,যুদ্ধবিদ্যা প্রভৃতি বিষয়ে জ্ঞান প্রদান করা হতো।
৩) ডিবেট কালচার এখানে ছাত্ররা নিয়মিত তর্ক-বিতর্ক করত যা আজকের দিনে ডিবেট কালচার ক্লাসের মতো।
৪) এখানে ভর্তির জন্য কোন ফ্রি লাগত না, এখানের সব খরচ রাজা ও দান থেকে চালানো হতো। তখনকার দিনে এইখানেও ফ্রি এডুকেশন সিস্টেম ছিল। 

       বর্তমানে ২০১০ সালে Nalanda University নতুনভাবে পুনর্গঠিত হয়েছে । যাতে আবার সেই পুরনো গৌরব ফিরিয়ে আনা যায়। 
নালন্দা শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি ছিল এমন একটি জায়গা যেখানে জ্ঞান ছিল সবচেয়ে বড় শক্তি আর শিক্ষা ছিল জীবনের সবচেয়ে বড় পথ।
  



No comments:

Post a Comment